Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অ্যাওয়ে ম্যাচে জিতল রিয়াল মাদ্রিদ

অ্যাওয়ে ম্যাচে জিতল রিয়াল মাদ্রিদ
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সোসিদাদ- ০  :  রিয়াল- ১ (এনড্রিক)
Advertisement
মাদ্রিদ: কোপা ডেল রে’র ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল রিয়াল মাদ্রিদ। বুধবার শেষ চারের লড়াইয়ে প্রথম লেগে রিয়াল সোসিদাদকে ১-০ গোলে হারাল কার্লো আনসেলোত্তি ব্রিগেড। ম্যাচের একমাত্র গোলটি এনড্রিকের। আগামী ১ এপ্রিল ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ফের মুখোমুখি হবে দুই দল। উল্লেখ্য, প্রতিপক্ষের ডেরায় এদিন আরও একবার বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার হলেন ভিনিসিয়াস। স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা নিয়ে বিরক্ত রিয়াল শিবির।
দাঁতের ব্যথার কারণে দলে ছিলেন না কিলিয়ান এমবাপে। ফরাসি তারকার অনুপস্থিতিতে এনড্রিককে খেলান আনসেলোত্তি। সুযোগ পেয়েই কোচের আস্থার পূর্ণ মর্যাদা দিলেন তিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ