সংবাদদাতা, কালনা: ৩৮তম ন্যাশনাল গেমসে অ্যাক্রোবেটিকস জিমন্যাস্টিকে নাদনঘাট বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যামন্দির অ্যাকাডেমির পাঁচজন সাফল্য পেয়েছে। স্নেহা দেবনাথ ও রিম্পা দেবনাথ ওমেন্স পেয়ার ইভেন্টে রুপোর পদক পেয়েছে। ওমেন্স ট্রায়ো ইভেন্টে প্রিয়াক্কা দেবনাথ, স্নেহা মণ্ডল ও সঙ্গীতা বিশ্বাস রুপো পদক জয় করেছে। তাদের এই সাফল্যে উচ্ছ্বসিত অ্যাকাডেমির কোচ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকারা।
Advertisement
২৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি ৩৮তম জাতীয় গেমসে অ্যাক্রোবেটিকস জিমন্যাস্টিক প্রতিযোগিতার আসর বসে। সেখানে এই অ্যাকাডেমির ১৩জন পুরুষ ও মহিলা অংশ নেয়। প্রতিযোগীদের আসা যাওয়ার খরচ বহন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। ১১ ফেব্রুয়ারি এই গ্রুপে ১৩জনের মধ্যে পাঁচজন দু’টি ইভেন্টে রুপোর পদক জয় করে। খেলোয়াড়দের কোচ অভিজিৎ দেবনাথ বলেন, প্রশিক্ষণ শিবিরে অনেক ভালো প্রতিভা রয়েছে। এই সাফল্যে আমরা খুশি।



