নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ওয়াকফ সম্পত্তিগুলিকে দখলে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এক অসাংবিধানিক পদক্ষেপ করেছে। তারই প্রতিবাদে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট সোমবার বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে একটি সভার আয়োজন করে। সভাশেষে জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা সংগঠনের সভাপতি অলিউল্লা বিশ্বাস, চেয়ারম্যান মাইনুল ইসলাম, জেলা সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস প্রমুখ।
Advertisement
নিজামুদ্দিনসাহেব বলেন, ওয়াকফ সম্পত্তিগুলিকে দখলে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এক অসাংবিধানিক পদক্ষেপ করেছে। এটা সমগ্র মুসলিম সম্প্রদায়কে আলোড়িত করছে। তারই প্রতিবাদে আমরা সভা ও ডেপুটেশন কর্মসূচি নিয়েছি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইমাম ও মুয়াজ্জিনরা এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।



