Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অ্যাবেকার দশম বাঁকুড়া জেলা সম্মেলন

অ্যাবেকার দশম বাঁকুড়া জেলা সম্মেলন
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রবিবার অ্যাবেকার দশম বাঁকুড়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে ওই সম্মেলন আয়োজন করা হয়। সেখানে জেলার বিভিন্ন ব্লক ও শহর থেকে শতাধিক প্রতিনিধি অংশ নেন। সম্মেলন মঞ্চে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এদিন অ্যাবেকার জেলা সভাপতি ও সম্পাদক পদে পুনরায় অমিয় গোস্বামী ও স্বপন নাগ নির্বাচিত হন। স্বপনবাবু বলেন, সম্মেলন মঞ্চ থেকে বিদ্যুতের বর্ধিত মাশুল অবিলম্বে প্রত্যাহারের দাবি ও স্মার্ট মিটার বসানোর বিরোধিতা করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ