লর্ডস: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ১৪ জনের স্কোয়াড ঘোষণা করল ইংল্যান্ড। তাতে বড় চমক জেমি ওভারটন। এই ইংলিশ পেস অলরাউন্ডার কেরিয়ারে একটিমাত্র টেস্ট খেলেছেন। তাও আবার তিন বছর আগে। আসলে চোটের কারণে এই সিরিজে একাধিক গুরুত্বপূর্ণ পেসারকে পাচ্ছে না ইংল্যান্ড। আনফিট জোফ্রা আর্চার। তাই সুযোগ দেওয়া হয়েছে ওভারটনকে। তবে গোঁড়ালির চোট সারিয়ে ক্রিস ওকসের দলে ফেরা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে কোচ ব্রেন্ডন ম্যাকালাম ও ক্যাপ্টেন বেন স্টোকসকে। এছাড়া স্কোয়াডে আছেন জস টাং।



