Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শতাধিক বিজেপি কর্মীর তৃণমূলে যোগ

একুশে জুলাইয়ের আগে বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগদান করলেন গেরুয়া শিবিরের শতাধিক কর্মী, সমর্থক। তাঁদের মধ্যে আছেন বিজেপির বুথ সভাপতিও।

শতাধিক বিজেপি কর্মীর তৃণমূলে যোগ
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: একুশে জুলাইয়ের আগে বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগদান করলেন গেরুয়া শিবিরের শতাধিক কর্মী, সমর্থক। তাঁদের মধ্যে আছেন বিজেপির বুথ সভাপতিও। শনিবার বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের ১৪৩ নম্বর বুথে এই ঘটনা ঘটেছে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা রবিউল সর্দার। রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের পর্যবেক্ষক আব্দুর রউফ মোল্লা, স্থানীয় পঞ্চায়েত সদস্য মরিয়ম বিবি, বুথ সভাপতি শাহজাহান মোল্লা রাজু ছাড়াও অন্যরা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ