নয়াদিল্লি: তৃতীয় পর্বের এসআইআরের খসড়া ভোটার তালিকায় দেড় কোটির বেশি নাম বাদ পড়েছে। ১০টি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্যগুলি হল — অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, হরিয়ানা, ওড়িশা, উত্তরাখণ্ড, মেঘালয়, অরুণাচলপ্রদেশ, মণিপুর, মিজোরাম ও সিকিম। আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল— দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ, চণ্ডীগড়। বাকি রাজ্যগুলির মধ্যে পাঞ্জাবের ১৩ আগস্ট, তেলেঙ্গানার ১৭ আগস্ট, দিল্লি, কর্ণাটক ও মহারাষ্ট্রের ২৪ আগস্ট, নাগাল্যান্ডের ২০ সেপ্টেম্বর এবং ত্রিপুরার ২১ অক্টোবর তালিকা প্রকাশ করা হবে।



