Bartaman Logo
১০ জুন, ২০২৬

উৎসবে মেতে দেশ, ‘মন কি বাতে’ ঐক্য বজায় রাখার বার্তা প্রধানমন্ত্রীর

উৎসবে মেতে দেশ, ‘মন কি বাতে’ ঐক্য বজায় রাখার বার্তা প্রধানমন্ত্রীর
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে নবরাত্রি। এরপর একে একে ঈদ, রামনবমী। তারপর আসছে পয়লা বৈশাখ। চৈত্র ও বৈশাখ মাসজুড়ে উৎসবে মেতে থাকবে গোটা দেশ। রবিবার ১২০তম ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানে ‘বৈচিত্রের মধ্যে ঐক্যের’ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘এদিন বিভিন্ন রাজ্যে নববর্ষ পালিত হয়েছে। কয়েকদিনের মধ্যে বিভিন্ন রাজ্য নববর্ষের উৎসবে মেতে উঠবে। পালিত হবে ঈদও। এই সব উৎসব বিভিন্ন ধর্মের হলেও তা আমাদের ঐতিহ্যকে তুলে ধরে।’

Advertisement

এদিন কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় পালিত হয়েছে উগাড়ি, মহারাষ্ট্রে গুড়ি পাদওয়া উৎসব। তারপর বাঙালিদের পয়লা বৈশাখ, অসমের রঙ্গোলি বিহু ও কাশ্মীরে নওরোজ উৎসব। প্রধানমন্ত্রীর কথায়, ১৩-১৫ এপ্রিল দেশের বিভিন্ন প্রান্তে নানা উৎসব শুরু হবে। আমি দেশবাসীকে অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রীর কথায় উঠে আসে জল সংরক্ষণের মতো বিষয়। তিনি বলেন, আমরা বৃষ্টির জল সংরক্ষণ করে দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারি। বিগত কয়েক বছরে দেশের 
বিভিন্ন স্থানে জল সংরক্ষণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ৭-৮ বছরের 
মধ্যে ১১ বিলিয়ন কিউবিক মিটারের বেশি জল সংরক্ষণ করা হয়েছে। 
সদ্য সমাপ্ত ‘খেলো ইন্ডিয়া প্যারা গেমসে’ জয়ীদের প্রশংসা করেন মোদি। তিনি বলেন, প্যারা গেমসে অংশগ্রহণকারী প্রতিযোগীরা তাঁদের নিষ্ঠা ও প্রতিভায় সবাইকে অবাক করে দিয়েছেন। মোদির কথায় 
উঠে এসেছে ২০২৫ সালের যোগ দিবসের প্রসঙ্গ। 
তিনি বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের ১০০ দিনও বাকি নেই। যোগ হল গোটা বিশ্বের মানবজাতীর জন্য বিনামূল্যে ভারতবাসীর উপহার। আজকের দিনে নিজেদের সুস্থ রাখতে যোগ এবং আয়ুর্বেদকে বেছে নিচ্ছে যুব সমাজ। চিলি সহ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে আয়ুর্বেদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের যোগ দিবসের থিম হচ্ছে ‘যোগ ফর ওয়ান আর্থ ওয়ান হেল্থ।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ