Bartaman Logo
১০ জুন, ২০২৬

ওটিটি প্ল্যাটফর্ম: সতর্কবার্তা কেন্দ্রের

ওটিটি প্ল্যাটফর্ম: সতর্কবার্তা কেন্দ্রের
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার অশালীন রসিকতা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়াগুলিতে অশ্লীল কনটেন্টের স্রোত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টও। এমনকী শিশুদের হাতেও আপত্তিকর ছবি ও ভিডিও পৌঁছে যাচ্ছে অবাধে। ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলিতে এধরনের কনটেন্ট শেয়ারের ক্ষেত্রে আইনের ফাঁক নিয়ে কড়া পর্যবেক্ষণ এসেছে শীর্ষ আদালতের তরফে। সেই প্রেক্ষিতেই এবার নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার। এবিষয়ে রীতিমতো হুইপ জারি করে ওটিটি প্ল্যাটফর্মগুলিকে সতর্ক করে দিল কেন্দ্র। বলল, আইনত নিষিদ্ধ কোনও কনটেন্ট রাখা যাবে না।
Advertisement
এলাহাবাদিয়া কাণ্ডে বিতর্কের প্রেক্ষিতে সেল্ফ-রেগুলেটরি বডি ও ওভার-দ্য-টপ (ওটিটি) প্ল্যাটফর্মগুলির প্রতি অ্যাডভাইসরি জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। বলেছে, ২০২১ সালের তথ্য-প্রযুক্তি রুলের অধীনে উল্লিখিত কোড অব এথিক্স বা নৈতিকতা সংক্রান্ত বিধি সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। বিশেষ করে কনটেন্টের বয়সভিত্তিক শ্রেণিবিন্যাস ও তার উল্লেখের নিয়ম কঠোরভাবে মানতে হবে। নৈতিকতা সংক্রান্ত বিধি ভঙ্গ করা হলে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ