সংবাদদাতা, রঘুনাথপুর: অতিরিক্ত লাভের আশায় ভুয়ো একটি সংস্থায় ৭ লক্ষ ৬৫ হাজার টাকার বেশি লগ্নি করে পাড়া থানা এলাকার এক ব্যক্তি প্রতারিত হয়েছেন। বিষয়টি নিয়ে তিনি প্রথমে পুরুলিয়া জেলা পুলিসের সাইবার অপরাধ শাখায় অভিযোগ দায়ের করেছিলেন। সেখান থেকে প্রাপ্ত পরামর্শ অনুযায়ী বুধবার পাড়া থানায় লিখিত অভিযোগ জানায়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
স্থানীয় সূত্র জানা গিয়েছে, যত বেশি লগ্নি করবেন, তত বেশি টাকা মুনাফা পাওয়া যাবে বলে পাড়ার ওই ব্যক্তিকে একটি সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল। তাই তিনি ওই সংস্থায় বিনিয়োগ করেন। পরে লগ্নি করা টাকা চাইতে গেলে না দেওয়ায় প্রতারিত হয়েছেন বুঝতে পারেন।
অভিযোগকারী বলেন, ওই কোম্পানি সেবি অনুমোদিত বলে জানানো হয়েছিল। এমনকী কলকাতায় নিয়ে গিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছিল। ওই কোম্পানির এক ফিনান্স সংস্থার আর্থিক বিভাগে একটি আমানত খোলান। এরপর সেখানে একাধিকবার ডলারের হিসাবে দিয়ে টাকা বিনিয়োগ করানো হয়। আমার বিশ্বাস অর্জনের জন্য কোম্পানি দু’বার লভ্যাংশ বাবদ কিছু টাকাও দিয়েছিল। কিন্তু বর্তমানে ওই কোম্পানি তার টাকা দিতে চাইছে না। পাশাপাশি যোগাযোগ বন্ধ করে দিয়েছে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই বিষয়টি পুলিসকে জানানো হয়েছে।
পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।