Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ওটিপি বলে যুবকের খোয়া গেল ৩১ হাজার টাকা

ওটিপি বলে যুবকের খোয়া গেল ৩১ হাজার টাকা
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: ক্যাশব্যাকের প্রলোভনে পা দিয়ে ৩১ হাজার টাকা খোয়ালেন যুবক। প্রতারণা হয়েছে বুঝতে পেরে বুধবার বিকেলে ইসলামপুর সাইবার থানার দারস্থ হন তিনি। চোপড়ার সোনাপুর লাগোয়া বিহারের পোরখুপি এলাকার যুবক পঙ্কজ কুমার সিং। তিনি কৃষিকাজ করেন। একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের সোনাপুর শাখায় পঙ্কজবাবুর অ্যাকাউন্ট রয়েছে। মোবাইল ফোনে তিনি টাকা লেনদেনের অ্যাপ ব্যবহার করেন। পঙ্কজবাবু বলেন, বুধবার দুপুরে আমার কাছে ফোন আসে। বলা হয়  অ্যাপে চার হাজার টাকার ক্যাশব্যাক রয়েছে। সেই টাকা নিতে হলে আধার ও প্যান নম্বর লাগবে। এরপর দু’টি কার্ডের নম্বর ঩দিয়েছিলাম। ওটিপি দেওয়ার পর আমার অ্যাকাউন্টে চার হাজার টাকা ঢোকার বদলে ৩১ হাজার টাকা উধাও হয়ে যায়। পুলিস ও প্রশাসন সচেতন করলেও একাংশ বাসিন্দা বারবার ওটিপি দিয়ে প্রতারিত হচ্ছেন। পঙ্কজের কথায়, ওটিপি কাউকে জানাতে নেই, সেটা জানা ছিল না। ক্যাশব্যাক পাওয়া যায় শুনেছিলাম। সেই লোভে পড়ে এতগুলো টাকা খোয়া গেল। আর কখনও ওটিপি শেয়ার করব না। সাইবার থানায় লিখিত অভিযোগ করেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ