সংবাদদাতা, পতিরাম: বিল পাস না করায় বেতন পাচ্ছেন না বালুরঘাট জেলা হাসপাতালের অস্থায়ী কর্মীরা। ফলে কর্মবিরতি শুরু করেছিলেন তাঁরা। সেই বিল সমস্যা মেটাতে এবার জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর বৈঠক করল। আলোচনা শেষে জেলা প্রশাসন দ্রুত বিল পাস করার আশ্বাস দিতেই কর্মবিরতি প্রত্যাহার করেছেন অস্থায়ী কর্মীরা।
Advertisement
প্রশাসন সূত্রে খবর, জেলা প্রশাসনিক ভবনে জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর ও এজেন্সির সঙ্গে বৈঠক হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও রাজস্ব) হারিস রশিদ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ সহ অন্যরা। ওই বৈঠকে বকেয়া বিল নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়। সুপার বলেন, বিলগুলি নিয়ে সমস্যা দ্রুত মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। কর্মবিরতি চললে পরিষেবা নিয়ে সমস্যা হচ্ছিল। তাই সবার অনুরোধে কর্মীরা কর্মবিরতি তুলে নিয়েছেন।
এবিষয়ে নর্থ বেঙ্গল হরিজন অ্যান্ড বাসফোর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি বিজয় বাসফোর বলেন, অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দিয়েছিলাম। আজকের বৈঠকে বকেয়া মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে। তাই কর্মবিরতি তুলে নিচ্ছি। কয়েকদিনের মধ্যে বকেয়া বেতন না পেলে ফের কাজ বন্ধ করবেন কর্মীরা।