Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অসুস্থদের অবস্থা স্থিতিশীল, একজন সিসিইউতে

অসুস্থদের অবস্থা স্থিতিশীল, একজন সিসিইউতে
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: কুমারগঞ্জের হোটেলে খাবার খেয়ে অসুস্থ ২০ জনের অবস্থা  স্থিতিশীল রয়েছে। তবে একজন সিসিইউতে রয়েছে বলে বালুরঘাট জেলা হাসপাতাল সূত্রে খবর। গত বৃহস্পতিবার দুপুরে ওই হোটেলে খাবার খেতে এসেছিলেন বহু মানুষ। হোটেলে খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন অনেকে। তড়িঘড়ি তাঁদের বালুরঘাট হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে বালুরঘাট জেলা হাসপাতালে ১১ জনকে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও বাকিদের হাসপাতালে চিকিৎসা চলছে। ঠিক কী কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়েন, তা খতিয়ে দেখছে প্রশাসন। বালুরঘাট জেলা হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, আমাদের হাসপাতালে ১১ জনকে ভর্তি করা হয়েছিল। একজন সিসিইউতে ভর্তি। বাকিরা সুস্থ। খাবার খেয়েই  সম্ভবত তাঁরা অসুস্থ হয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ