Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

অসুস্থ শাকিরা

অসুস্থ শাকিরা
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
আচমকা অসুস্থ শাকিরা। হাসপাতালে ভর্তি করা হয়েছে গ্র্যামিজয়ী পপ তারকাকে। সোশ্যাল মিডিয়ায় এই খবর দিয়েছেন তিনি নিজেই। বাধ্য হয়ে পেরুর অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অনুরাগীদের কাছে এর জন্য ক্ষমাও চেয়েছেন গায়িকা। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, শরীর সুস্থ হলেই পেরুতে অনুষ্ঠান করবেন। তবে শেষ মুহূর্তে এই হাইপ্রোফাইল অনুষ্ঠান বাতিল হওয়ায় মন খারাপ ভক্তদের। জানা গিয়েছে, পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে বিশ্রামে থাকতে হবে গায়িকাকে। আপাতত তিনি সুস্থ রয়েছেন। শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বলে খবর। পেরুর পর কলম্বিয়াতেও তাঁর অনুষ্ঠান করার কথা রয়েছে।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ