Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অসুস্থ ছাত্রকে মেডিক্যালে নিয়ে যেতে টালবাহানা, ক্ষোভ

অসুস্থ ছাত্রকে মেডিক্যালে নিয়ে যেতে টালবাহানা, ক্ষোভ
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বুধবার কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র অসুস্থ হলেও সময়মতো পাওয়া গেল না গাড়ি। ফলে বেশ কিছুক্ষণ অসুস্থ অবস্থাতেই পড়ে থাকতে হল ওই ছাত্রকে। পরে বিশ্ববিদ্যালয়ের এক কর্মী নিজেই গার্ডের থেকে অ্যাম্বুলেন্সের চাবি নিয়ে ওই ছাত্রকে মেডিক্যাল কলেজে পৌঁছে দেন। বিশ্ববিদ্যালয়ে একটি বাস ও একটি অ্যাম্বুলেন্স রয়েছে। কিন্তু চালক রয়েছেন একজনই। ওই চালক তখন বাস নিয়ে বাইরে গিয়েছিলেন। ফলে অ্যাম্বুলেন্স চালানোর জন্য কোনও চালক ছিল না। এই পরিস্থিতিতে ওই কর্মী নিজেই অ্যাম্বুলেন্স চালিয়ে নিয়ে যান। অভিযোগ, ওই সময় বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার, অ্যাসিস্টান্ট রেজিস্টার সহ বেশ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও একাংশ আধিকারিকের গাড়ি থাকা সত্ত্বেও সেই গাড়িগুলিতে কেন তড়িঘড়ি ওই অসুস্থ ছাত্রকে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হল না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ দেবনাথ বলেন, একটি অ্যাম্বুলেন্স রয়েছে। একটি গাড়িও রয়েছে। চালক একজনই। তিনি গাড়ি নিয়ে বাইরে গিয়েছিলেন। সেই সময় ছাত্রটি অসুস্থ হয়ে পরে। এখানে আধিকারিকদের তিনটি গাড়ি ছিল। ওই চালকদের বলা হয়েছিল। তাঁরা সম্ভবত নিয়ে যাননি। তখন বিশ্ববিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণির কর্মচারি ওই অসুস্থ ছাত্রকে নিয়ে যান। গাড়ি বসে থাকার জন্য নয়। কেন ওই চালকরা গেলেন না তা তাঁদের ডেকে জিজ্ঞাসা করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ