Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অসুস্থ আত্মীয়কে হাসপাতালে দেখতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

অসুস্থ আত্মীয়কে হাসপাতালে দেখতে গিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি থাকা বেয়ানকে দেখতে গিয়ে হাসপাতাল চত্বরেই হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধার  মৃত্যু হল। মৃতার নাম পুতুল গুঁই(৬০)। বাড়ি বিষ্ণুপুর শহরের ১২নম্বর ওয়ার্ডে। সোমবার সন্ধ্যায় হাসপাতালে ঢোকার মুখে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। মৃতের মেয়ে শহরের বৈষ্ণবপাড়ার বাসিন্দা টুম্পা হেঁস বলেন, আমার শাশুড়ি সরস্বতী হেঁসকে শনিবার অসুস্থ অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকেলে মা তাঁকে দেখতে যাওয়ার জন্য রওনা দেন। আমিও আমার শ্বশুরবাড়ি থেকে টোটোয় চেপে হাসপাতালের উদ্দেশে রওনা দিই। হাসপাতালে ঢোকার মুখে আমাদের দু’জনের দেখা হয়। হঠাৎ করে মা মাথা ঘুরে পড়ে যাচ্ছে দেখে আমি ধরে ফেলি। হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শেষরক্ষা হয়নি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ