Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ওষুধের দোকানে নেশার কারবারে গ্রেপ্তার ব্যবসায়ী

ওষুধের দোকানে নেশার কারবারে গ্রেপ্তার ব্যবসায়ী
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: জীবনদায়ি ওষুধের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে চলতো নিষিদ্ধ নেশার ওষুধ বিক্রি। বহুবার এলাকাবাসী এবং বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছিল পুলিস। সোমবার দুপুরে ওষুধের দোকানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ওষুধ সহ ব্যবসায়ীকে গ্রেপ্তার করলে ভক্তিনগর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম অনিক দাস। তার বাড়ি রবীন্দ্রনগর এলাকায়। ওই ওষুধের দোকানটি থেকে ১৩৮৭টি নিষিদ্ধ ওষুধ বাজেয়াপ্ত করেছে ভক্তিনগর থানা পুলিস। 
Advertisement
শিলিগুড়ির ৪১ নম্বর ওয়ার্ডের শাস্ত্রীনগর বোতল কোম্পানির এলাকায় ওই ওষুধের দোকানে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ নেশার দ্রব্য বিক্রি করা হত বলে পুলিসের কাছে অভিযোগ আসে। এদিন দুপুরে অভিযোগ পেয়ে হানা দেয় পুলিস। আজ, মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ