Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের

ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ কলেজ মোড় এলাকায় লরির ধাক্কায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। মৃতের নাম রামপ্রসাদ সিং(৫৪)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে কলেজ মোড়ের কাছে একটি লরি তাঁর বাইকটিকে ধাক্কা মারে। তাতে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস লরিটিকে বাজেয়াপ্ত করেছে। 
Advertisement
অন্য একটি ঘটনায় রায়না থানার পলেমপুরে লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জখম হয়েছেন তাঁর সঙ্গী। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মৃতের নাম আনসার আলি মল্লিক(৩৬)। রায়না থানার জোৎসাদি গ্রামে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে পলেমপুরের কাছে একটি লরি তাঁদের বাইকে ধাক্কা মারে। তাতে দু‌’জনেই জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক আনসারকে মৃত ঘোষণা করেন। 
কাঁকসায় কীটনাশক খেয়ে মৃত্যু বধূর: পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার বীরুডিহা গ্রামে শ্বশুরবাড়িতে কীটনাশক খেয়ে এক গৃহবধূ আত্মঘাতী হয়েছেন। মৃতার নাম অর্পিতা ঘোষ(২১)। শনিবার সন্ধ্যায় বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে তিনি মারা যান। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
সাপের কামড়ে মৃত্যু: ভাতার থানার এড়ুয়ার গ্রামে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম উত্তম মাল(৪৭)। দিনকয়েক আগে জমিতে ঘাস কাটার সময় তাঁর বাঁ পায়ে সাপে ছোবল মারে। তাঁকে ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সোমবার সকালে তিনি মারা যান।
সম্পর্কিত সংবাদ