নিজস্ব প্রতিনিধি, আসানসোল: নাবালিকা রোগীকে ধর্ষণ-কাণ্ডে চাঞ্চল্যকর দাবি করল পুলিস। শুক্রবার তদন্তকারী অফিসার আদালতকে জানান, অভিযুক্ত চিকিৎসক রমন রাজ চেম্বারে আসা ওই নাবালিকাকে ওষুধ খাইয়ে বেহুঁশ করে যৌন নির্যাতন চালান। অন্যদিকে, অভিযুক্ত চিকিৎসককে জামিন করাতে মরিয়া ছিলেন তাঁর আইনজীবীরা। যাঁরা একটা সময়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন, সেই চিকিৎসকদের একাংশকেও থানায় গিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে দেখা গিয়েছে। তবে, মামলার তদন্তকারী অফিসার রূপালী বন্দ্যোপাধ্যায় আদালতে দাবি করেন, অভিযুক্তর তিনদিনের পুলিস হেফাজত প্রয়োজন। বিচারক পুলিস হেফাজতের কারণ জানতে চাইলে তিনি বলেন, কী ওষুধ খাইয়ে রোগীকে বেহুঁশ করা হয়েছিল, সেটা জানতে চিকিৎসককে হেফাজতে নেওয়া জরুরি। দু’পক্ষের সওয়াল শুনে বিচারক অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ২৮ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
Advertisement
আসানসোলের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ রমন রাজকে বুধবার রাতে গ্রেপ্তার করে আসানসোল মহিলা থানার পুলিস।
অভিযোগ, ১৫ নভেম্বর তিনি নিজের চেম্বারেল অসুস্থ এক নাবালিকাকে যৌন নির্যাতন করেন। পরে তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানে চিকিৎসাধীন ছিল ওই নাবালিকা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বুধবার মহিলা থানায় এসে তাঁর পরিবার লিখিত অভিযোগ করে। পুলিস পকসো সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে।