সংবাদদাতা, মানকর: সামান্য বৃষ্টিতে বেহাল হয়ে যায় পানাগড় বাজারের নিকাশি ব্যবস্থা। স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে সেই সমস্যা সমাধান করতে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির আর্থিক সহযোগিতায় পানাগড় বাজারের উত্তর প্রান্তে হাইড্রেন তৈরি করার কাজ শুরু হয়। কিন্তু বছর খানেক আগের শুরু হওয়া কাজ এখনও সম্পূর্ণ হয়নি। উল্টে প্রায় দেড় মাস ধরে কাজ বন্ধ রয়েছে। ফলে চরম সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় বছর আগে রাইস মিল রোডের মুখ থেকে পানাগড় বাজারের ক্যানাল পর্যন্ত হাইড্রেন তৈরির কাজ শুরু হয়। কিন্তু প্রায় দেড় মাস ধরে কাজ বন্ধ থাকায় স্থানীয়রা সমস্যার মুখে পড়ছেন। হাইড্রেনের কাজ শুরু হয় রাইস মিল রোডের প্রান্ত থেকে। এখনও ড্রেনের বেশকিছুটা কাজ বাকি রয়েছে। তাছাড়া ড্রেনের বিভিন্ন অংশ আলাদা আলাদাভাবে নির্মাণ করা হলেও সেগুলি সংযোগ করা হয়নি। স্থানীয় এক বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে ড্রেনের কাজ হচ্ছে। কবে শেষ হবে বুঝতে পারছি না। অসম্পূর্ণ ড্রেনে জল জমছে। তাতে মশা, মাছির উপদ্রব রাড়ছে। যা থেকে ডেঙ্গু, ম্যালেরিয়ার হওয়ার আশঙ্কা রয়েছে। বেশকিছু জায়গায় ড্রেনে প্লাস্টিক সহ বিভিন্ন আবর্জনা জমা হচ্ছে। অবিলম্বে ড্রেনের কাজ শুরু হওয়া দরকার। তবে বিষয়টি নিয়ে কাঁকসা ব্লকের বিডিও পর্ণা দে বলেন, এডিডিএ কাজটি করছে।
বিষয়টি নিয়ে কংগ্রেস নেতা পূরব বন্দ্যোপাধ্যায় বলেন, অবিলম্বে কাজ শেষ হওয়া দরকার। বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে ওই ড্রেন। যে কোনও দিন বড় দুর্ঘটনা ঘটে যাবে। প্রশাসন ও শাসক দলের সদস্যরা মানুষের এই সমস্যার বিষয়ে উদাসীন। দ্রুত সমস্যার সমাধান না হলে কংগ্রেসের পক্ষ থেকে আন্দোলনে নামব। বিজেপি নেতা রমন শর্মা বলেন, মানুষের ভোগান্তির দিকে প্রশাসনের কোনও নজর নেই। আমরা ইতিমধ্যেই ব্লক অফিসে ডেপুটেশন জমা দিয়েছি। এডিডিএ অফিসে গিয়ে ডেপুটেশন জমা দিয়েছি। যেভাবে ড্রেনের ঢাকনা বিভিন্ন জায়গায় খোলা রয়েছে তাতে যে কেউ পড়ে গিয়ে জখম হতে পারেন। দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছি। এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।