Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

অসম বইমেলায় ‘আরবান ক্রনিকলস ৪’

অসম বইমেলায় ‘আরবান ক্রনিকলস ৪’
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
গল্পকার নীতা বাজোরিয়ার সাম্প্রতিকতম গ্রাফিক নভেলের বই ‘আরবান ক্রনিকলস ৪’ প্রকাশিত হল অসম বইমেলায়। বইপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখিকা রশ্মি নরজারি। কবি মধু রাঘবেন্দ্রর সঙ্গে এক মনোজ্ঞ আলোচনায় অংশ নিয়েছেন তিনি। সেদিনের সন্ধ্যায় গ্রাফিক নভেলের উত্তরোত্তর জনপ্রিয়তা বৃদ্ধি নিয়ে এক আলোচনাসভার আয়োজন হয়। প্রাপ্তবয়স্ক পাঠকদের কাছেও গ্রাফিক নভেলকে কী করে জনপ্রিয় করে তোলা যায়, সে সম্পর্কে বক্তব্য রাখেন নীতা। তিনটি ছোটগল্পকে গ্রাফিক নভেলের আকারে এই বইয়ে প্রকাশ করেছেন নীতা। অফলাইন ও অনলাইন দুই মাধ্যমেই এই বই মিলবে। বইটির প্রকাশক কালামোস। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ