Bartaman Logo
১০ জুন, ২০২৬

অসমে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫

অসমে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
দিসপুর: ভূমিকম্পে কেঁপে উঠল অসম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, গতকাল, বুধবার রাত ২টো ২৫ নাগাদ কম্পন অনুভূত হয়। কেন্দ্রস্থল অসমের মরিগাঁও জেলা। মাটি থেকে প্রায় ১৬ কিলোমিটার গভীরে এর উৎসস্থল ছিল বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
Advertisement
প্রসঙ্গত, গত মঙ্গলবার ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা। শহরের পাশাপাশি কম্পন অনুভূত হয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়তেও। এমনকী ওড়িশা এবং বাংলাদেশের কিছু অংশেও অনুভূত হয় কম্পন । সকাল ৬টা ১০ নাগাদ এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল বঙ্গোপসাগরের ৯১ কিমি গভীরে। তবে এই ভূমিকম্পের ঘটনাতেও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ