Bartaman Logo
১০ জুন, ২০২৬

অসমে আক্রান্ত কংগ্রেস সাংসদ

অসমে আক্রান্ত কংগ্রেস সাংসদ
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: আক্রান্ত কংগ্রেস সাংসদ।এই ঘটনা ঘিরে তোলপাড় অসমের রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার ধুবরির সাংসদ রকিবুল হুসেন ও তাঁর নিরাপত্তারক্ষীর উপর একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। দলের একটি সভায় যোগ দিতে যাওয়ার পথে মুখে কালো কাপড় বেঁধে ওই দুষ্কৃতীরা ক্রিকেট ব্যাট দিয়ে সাংসদের উপর হামলা চালায় বলে অভিযোগ। নিরাপত্তারক্ষী সাংসদকে বাঁচানোর চেষ্টা করলে তাঁকেও আক্রমণের মুখে পড়তে হয়। পুলিস ঘটনাস্থলে পৌঁছে সাংসদ ও তাঁর নিরাপত্তারক্ষীকে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় রাজ্যের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন রকিবুল। তাঁর দাবি, দলের সভায় বা প্রচারে যোগ দিতে গিয়ে এর আগেও হামলার মুখে পড়তে হয়েছে তাঁকে। এনিয়ে বহুবার পুলিসের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। এদিন তিনি মোটর সাইকেলে চড়ে ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে নিয়ে দলের সভায় যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময়ই তাঁর উপর হামলা চালানো হয়। তাঁকে প্রাণে মারার 
Advertisement
চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন সাংসদ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ