সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়িতে এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এ নিয়ে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের হওয়ার ঘণ্টা খানেকের মধ্যে গ্রেপ্তার হয় অভিযুক্ত। পুলিস জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার ভোরে ৮০ বছরের ওই বৃদ্ধাকে তাঁর নাতি বিবস্ত্র অবস্থায় কৃষিজমি থেকে উদ্ধার করে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধা তাঁর নাতি, নাতবউ এবং মেয়ের সঙ্গে থাকেন। মঙ্গলবার বাড়িতে আত্মীয় এসেছিল। সন্ধ্যায় বৃদ্ধার মেয়ে আত্মীয়দের নিয়ে পরিচিত একজনের বাড়িতে যান। রাত বেশি হয়ে যাওয়ায় বৃদ্ধা মেয়ের খোঁজে পরিচিত ওই ব্যক্তির বাড়ির উদ্দেশে যান। অভিযোগ, বৃদ্ধাকে পৌঁছে দেওয়ার নামে প্রতিবেশী ওই যুবক তাঁকে তুলে নিয়ে যায়। বৃদ্ধাকে ধর্ষণ করে। রাতে আর বৃদ্ধা বাড়ি ফেরেননি। এদিকে, ভোরে প্রকৃতিরডাকে বৃদ্ধার নাতি ঘর থেকে বেরিয়ে জমির দিকে গেলে দিদাকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
বৃদ্ধার নাতি বুধবার থানায় দাঁড়িয়ে বলেন, দিদার হাতে একটি রুপোর চেন পাওয়া গিয়েছিল। দিদা জানিয়েছে, ওই যুবক গলা থেকে চেন টেনে নিয়েছিল। তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছি। অভিযুক্ত থানায় দাঁড়িয়ে নিজের কৃতকর্মের কথা স্বীকার করেছে। ওর কঠিন শাস্তির দাবি পুলিসের কাছে আমরা রেখেছি।
ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে। বৃদ্ধার মেডিক্যাল করা হবে।