Bartaman Logo
১০ জুন, ২০২৬

ওড়িশার সৈকতে ডিম পাড়ল রেকর্ড সংখ্যক অলিভ রিডলে কচ্ছপ

ওড়িশার সৈকতে ডিম পাড়ল রেকর্ড সংখ্যক অলিভ রিডলে কচ্ছপ
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বহরমপুর: ওড়িশার গাঞ্জাম জেলার রুশিকুলিয়া নদীর মোহনা। বর্তমানে এখানেই বাসা বেঁধেছে কয়েক লক্ষ অলিভ রিডলে কচ্ছপ। এখন পর্যন্ত সংখ্যাটা প্রায় ৬ লক্ষ ৮২ হাজার। উদ্দেশ্য একটাই। ডিম পাড়া। গত ১৬ ফেব্রুয়ারি থেকে মোহনায় ডিম পাড়তে শুরু করেছে অলিভ রিডলে কচ্ছপ। বরহমপুরের ডিএফও সানি খোক্করের কথায়, ‘এখন পর্যন্ত ৬ লক্ষ ৮২ হাজারের বেশি কচ্ছপ ডিম পেড়েছে। গত বছর সংখ্যাটা ছিল ৬ লক্ষ ৩৭ হাজার। এই প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। ফলে আরে বেশি কচ্ছপ আসার সম্ভাবনা থেকেই যাচ্ছে।’ কেন প্রতিবছর ওড়িশার সৈকতে ছুটে আসে বিপন্ন প্রজাতির এই কচ্ছপ? এব্যাপারে রবিবার বিশেষজ্ঞরা বলেছেন,  অনুকূল আবহাওয়ার কারণেই প্রতি বছর এখানে অলিভ রিডলের দেখা মেলে। 
Advertisement
দেরাদুনের ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার বৈজ্ঞানিক বিভাস পান্ডবের কথায়, ‘চলতি বছর জলবায়ু পরিস্থিতি আরও বেশি অনুকূল। তাই অলিভ রিডলে কচ্ছপের অন্যতম ঠিকানা হয়ে উঠেছে রুশিকুলিয়া নদীর মোহনা।’ খাল্লিকোটের রেঞ্জ অফিসার দিব্য শঙ্কর বেহেরা জানিয়েছেন, ডিম সুরক্ষিত রাখতে নিউ পোদামপেটা থেকে প্রয়াগী পর্যন্ত প্রায় ৯ কিমি এলাকা ঘিরে দেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘ডিম সুরক্ষিত রাখতে সবরকম ব্যবস্থ নেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যেই ডিমগুলি ফুটবে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ