Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অশান্তি ছাড়াই জগদ্ধাত্রী পুজোর বিসর্জন

অশান্তি ছাড়াই জগদ্ধাত্রী পুজোর বিসর্জন
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: কোনও রকম অশান্তি ছাড়াই তেহট্টে শেষ হল জগদ্ধাত্রী পুজোর বিসর্জন। মঙ্গলবার রাত ৩টে পর্যন্ত তেহট্টের জলঙ্গী নদীতে বিসর্জন চলে। শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন হয়। এবার ভুতনৃত্য দেখার জন্য রাস্তার দু’ধারে ভিড় করেছিল দর্শনার্থীরা। এই ভিড় ও শোভাযাত্রায় যাতে কোনও রকম অশান্তি না হয় সেজন্য সবরকম ভাবে প্রস্তুত ছিল পুলিস। এই কাজ সফলভাবে করতে পেরে হাঁফ ছেড়ে বেঁচেছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, বিসর্জনের শোভাযাত্রায় বিশৃঙ্খলা আটকাতে অতিরিক্ত পুলিস সুপারের নেতৃত্বে প্রায় ৩০০ পুলিস কর্মী রাস্তায় ছিলেন। প্রত্যেক মোড়ের মাথায় পুলিস ক্যাম্প ছিল। আইসি অভিজিৎ বিশ্বাসের নেতৃত্বে চারটি বাইকে পুলিস সারাক্ষণ রাস্তায় টহল দিচ্ছিল। শোভাযাত্রা যাতে অযথা সময় নষ্ট না করে তাও পুলিস নজরে রেখেছিল। কোনও রকম বিশৃঙ্খলা ছাড়াই প্রতিমা বিসর্জন হওয়ায় পুলিসকে ফুল মার্কস দিয়েছেন পুজো উদ্যোক্তারা। এই বিষয়ে অতিরিক্ত পুলিস সুপার গ্রামীণ উত্তমকুমার ঘোষ বলে, কোনও রকম অশান্তি ছাড়া বিসর্জন করাই আমাদের কাজ। সেই কাজে আমরা সফল হওয়ায় পুলিস কর্মীদের অভিনন্দন জানাই। পুজো উদ্যোক্তারা তাদের শোভাযাত্রা সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ