Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অশ্লীল ছবি দেখিয়ে ব্ল্যাকমেল ও ধর্ষণ বধূকে, গ্রেপ্তার যুবক

অশ্লীল ছবি দেখিয়ে ব্ল্যাকমেল ও ধর্ষণ বধূকে, গ্রেপ্তার যুবক
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা তেহট্ট: এক বধূর অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল ও ধর্ষণ, পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগে এক যুবক গ্রেপ্তার হয়েছে। তেহট্ট থানার পুলিস মঙ্গলবার লালন শেখ নামে ওই যুবককে গ্রেপ্তার করে। তার বাড়ি ওই থানার নবীননগরে। বুধবার তাকে আদালতে তোলা হবে। এঘটনায় তেহট্টে চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
পুলিস জানিয়েছে, ওই বধূর বাড়ি তেহট্ট থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রামে। তাঁর স্বামী কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন। অভিযোগ, সেই সুযোগে লালন শেখ বধূর বাড়িতে যাতায়াত শুরু করে। সে ওই বধূর বেশ কিছু অশ্লীল ছবি তুলে নেয়। কয়েকমাস আগে ওই বধূ যখন বাড়িতে একা ছিলেন, তখন সে ওই সমস্ত ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে তাঁকে বেশ কয়েকবার ধর্ষণ করেছে। শুধু তাই নয়, ঘটনার কথা জানালে ওই বধূর স্বামীকে খুন করার হুমকিও দেয়। ওই বধূ নিজের সংসার বাঁচাতে আর ওই যুবকের কুপ্রস্তাবে রাজি হননি। তখন লালন দুবাইয়ে কাজে চলে যায়। অভিযোগ, অক্টোবর মাসের শেষদিকে সেখানে বসে ওই বধূর অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় সে। বধূর বেশকিছু আত্মীয়স্বজনকেও সে এই ছবি পাঠিয়েছিল।
ওই বধূর দাদা বেঙ্গালুরুতে কাজ করেন। তাঁকে কেউ সেই অশ্লীল ছবি পাঠায়। এরপর তাঁর মাধ্যমে ওই বধূ বিষয়টি জানতে পারেন। এরপরই তিনি তেহট্ট থানায় লালনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, ও আমাকে নানারকম হুমকি দিত। সংসার বাঁচাতে আর ওর কুপ্রস্তাবে রাজি হতে পারিনি। সেকারণে আমার ছবি ভাইরাল করে দিয়েছে।
বধূর অভিযোগের ভিত্তিতে লালনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে পুলিস তদন্ত শুরু করেছিল।‌ কিন্তু লালন শেখ ভিনদেশে থাকায় পুলিস তাকে হাতের নাগালে পাচ্ছিল না। মঙ্গলবার পুলিস জানতে পারে, ওই যুবক বাড়ি ফিরেছে। এরপর বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস অভিযুক্তের মোবাইল বাজেয়াপ্ত করেছে।
সম্পর্কিত সংবাদ