Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অশ্লীল ছবি ভাইরালের হুমকি দিয়ে ৫ লক্ষ টাকা দাবি, আত্মঘাতী ছাত্রী  

অশ্লীল ছবি ভাইরালের হুমকি দিয়ে ৫ লক্ষ টাকা দাবি, আত্মঘাতী ছাত্রী
 
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: নগ্ন ছবি ভাইরাল করার হুমকি দিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীর কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করেছিল তারই পরিচিত এক যুবক। ক্রমাগত ব্ল্যাকমেল করতে থাকায় ওই ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। শুক্রবার জামালপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এসডিপিও অভিষেক মণ্ডল বলেন, পরিবারের লোকজন থানায় অভিযোগ করেছেন। অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
মৃতার বাবা বলেন, গ্রামের এক যুবক প্রায়ই মেয়েকে উত্ত্যক্ত করত। সে বাইরে থাকে।  মেয়ে তাকে গুরুত্ব দেয়নি। তাই বৃহস্পতিবার দুপুরে ফটোশপে কাজ করে আপত্তিকর ছবিতে মেয়ের মুখ বসিয়ে তাকে হেয়াটসঅ্যাপে পাঠায়। পাঁচ লক্ষ টাকা না দিলে সেই ছবি ভাইরাল করার হুমকি দেয়। তারপর থেকেই মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। সে কারও সঙ্গে কথা বলছিল না। এদিন বাড়ির লোকজন মাঠে কাজ করতে গিয়েছিল। সেই সময় ও আত্মহত্যা করে। ব্ল্যকমেলিংয়ের জন্যই সে মানসিক চাপে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। পরিবারের এক সদস্য বলেন, অভিযুক্ত যুবক বাইরে সোনার দোকানে কাজ করে। সে সেখান থেকেই ওই ছাত্রীকে বিরক্ত করত। সে কুপ্রস্তাব দিয়েছিল। ওই ছাত্রী সব ঘটনা বাড়িতে জানায়। অভিযুক্তর পরিবারেও বিষয়টি জানানো হয়। তার বাড়িও ওই এলকাতেই। তারা ওই যুবককে সতর্ক না করে ছাত্রীর পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেয়। 
স্থানীয় বাসিন্দারা বলেন, অভিযুক্ত যুবক গ্রামে ফিরলেই ছাত্রীকে বিরক্ত করত। এলাকার বাসিন্দারা তাকে আগে সতর্কও করেছিল। সে কান দেয়নি। অভিযুক্ত যুবক বিভিন্ন অছিলায় নাবালিকার ছবি তুলে রেখেছিল। সেগুলি সে ফটোশপে কাজ করে। পরে সেগুলি ভাইরাল করার হুমকি দেয় বলে অভিযোগ। 
সম্পর্কিত সংবাদ