Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অসহায় দুই ছাত্রীর পাশে শিক্ষকরা

অসহায় দুই ছাত্রীর পাশে শিক্ষকরা
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এবার অসহায় দুই ছাত্রীর পাশে দাঁড়ালেন শিক্ষকরা। জলপাইগুড়ি শহর লাগোয়া অরবিন্দ পঞ্চায়েতের মুন্ডাবস্তির বাসিন্দা ওই দুই ছাত্রীর অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হতে বসেছিল। খবর পেয়ে দিন কয়েক আগে তাদের বাড়িতে আসেন খোদ বিডিও। প্রশাসন তাদের পাশে আছে বলে জানান। রবিবার ওই বাড়িতে যান তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের সদস্যরা। তাঁরা নবম ও দশম শ্রেণির ওই দুই ছাত্রীর হাতে কিছু বইখাতা তুলে দেন। ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। তাদের টিউশনের দায়িত্ব নেন শিক্ষকরা। বছর খানেক আগে ওই দুই ছাত্রীর বাবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। মা দিনমজুরি খেটে সংসার চালান। তিনি বলেন, খুবই কষ্ট করে মেয়েদের পড়াতে হচ্ছিল। টিউশনির মাইনেটুকুও জোগাড় করতে পারছিলাম না। প্রশাসনের পর শিক্ষকরাও পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এতে ভালো লাগছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ