Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্তি চলছে

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্তি চলছে
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্ৰাম: ঝাড়গ্ৰামে সামাজিক সুরক্ষা যোজনায় শ্রমদপ্তরের কাজের গতি বাড়ছে। জেলায় অসংগঠিত ক্ষেত্রে যুক্ত ১ লক্ষ ৫০ হাজারশ্রমিকের নাম নথিভুক্ত হয়েছে।যার মধ্যে অনলাইনে ১ লক্ষ ১৫ হাজার অসংগঠিত শ্রমিকের নাম নথিভুক্ত করা হয়েছে। নথিভুক্ত করার গতিআরও বাড়ানো হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ব্লক ও পঞ্চায়েত স্তরে প্রকল্পের সুবিধা নিয়ে প্রচারে নামবেন। 
Advertisement
ঝাড়গ্ৰামের বাসিন্দাদের একটি বড় অংশ নির্মাণ, পরিবহণ ও অন্যান্য অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন।জেলায় সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে অসংগতি ক্ষেত্রে ১ লক্ষ ৫০ হাজার শ্রমিকের নাম নথিভুক্ত রয়েছে,যাঁদের অনেকের নাম রিনিউ করা হয়নি। প্রকল্পের সুযোগ সুবিধা ও নিয়মের সম্বন্ধে অনেকেই অবগত নন। যারজেরে জেলার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বড় অংশ প্রভিডেন্ট ফান্ড, গ্ৰ্যাচুইটি ও পেনশনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। জেলার শ্রমদপ্তর এই বিষয়টি মাথায় রেখে প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে প্রচারে জোর দিচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে ব্লক ও পঞ্চায়েত এলাকায় প্রচারের তৎপরতা শুরু হয়েছে। অনলাইন নথিভুক্ত করণেরফলে রিনিউয়াল করা হয়নি এমন বহু নাম সামনে এসেছে।সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম নথিভুক্ত থাকলে সরকারি সহায়তায় পেনশনের টাকা পাওয়ার সুবিধার সঙ্গেই মৃত্যু ও দুর্ঘটনায় এককালীন ক্ষতিপূরণ মেলে। নির্মাণ শ্রমিকদের ক্ষেত্রে ফ্যামিলি পেনশনেরও সুবিধা আছে। ঝাড়গ্ৰামে সামাজিক সুরক্ষা প্রকল্পে গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পরিবারের সদস্যের স্বাভাবিক মৃত্যুতে ৭০ জন নমিনি ৫০ হাজার টাকা পেয়েছেন।দুর্ঘটনায় মৃত্যুতে দু’জন নমিনি ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। জেলার শ্রমদপ্তরের এক আধিকারিক বলেন, এই প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা রয়েছে।দাহ ক্রিয়া সম্পন্ন করার জন্য ৩০০০ টাকা দেওয়া হয়। ভিন রাজ্যে মারা যাওয়া কোনও শ্রমিককে ফিরিয়ে আনার জন্য ২৫ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে।ঝাড়গ্ৰাম জেলার উপ কমিশনার নবেন্দু মুখোপাধ্যায় বলেন, নথিভুক্ত শ্রমিকদের অনেকেই নাম রিনিউয়াল করেননি। অনলাইনে নাম নথিভুক্ত করণের কাজ চলছে।যাঁরা এখনও পর্যন্ত প্রকল্পের আওতায় আসেননি তাঁদের নাম নথিভুক্ত করার উপর জোর দেওয়া হয়েছে।ব্লক ও পঞ্চায়েত স্তরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে প্রচার চালানো হবে। প্রকল্পে নাম নথিভুক্ত আছে কিন্তু অনেকে রিনিউয়াল করেননি। আবার প্রকল্পের সুযোগ সুবিধা বিষয়েও অনেকে অবগত নন। বিষয়টি মাথায় রেখে প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে প্রচার চালানো হচ্ছে। ঝাড়গ্ৰাম জেলা আইএনটিটিউসির সহ সভাপতি সৌমেন আচার্য বলেন, প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে আরও বেশি প্রচার দরকার।জেলা শ্রমদপ্তর দেরিতে হলেও সেই উদ্যোগ নিয়েছে।এতে জেলার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা উপকৃত হবেন। 
সম্পর্কিত সংবাদ