Bartaman Logo
১০ জুন, ২০২৬

অস্বস্তিতে বিজেপি

অস্বস্তিতে বিজেপি
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি কৃষক আন্দোলন দমনে মরিয়া মোদি সরকার। যা নিয়ে ফের প্রশ্ন উঠল বিজেপির অন্দরে। এবার অমিত শাহের হাতে থাকা স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন দলেরই সাংসদ নবীন জিন্দাল। সিংঘু সীমানা খুলে দেওয়ার দাবি করলেন তিনি।
Advertisement
ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতি সহ একাধিক দাবিতে  দিল্লি-হরিয়ানার সিংঘু সীমানায় আন্দোলন জারি রেখেছেন কৃষকরা। আন্দোলন দমন করতে রাস্তা আটকে রাখার অভিযোগ উঠেছে স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে। বিরোধীদের সুরে এবার সিংঘু সীমানা খুলে দেওয়ার দাবি তুললেন নবীন। শুক্রবার স্বরাষ্ট্র সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে এ ব্যাপারে তিনি সরব হন বলে বিশ্বস্ত সূত্রে খবর। দলেরই সাংসদের এহেন মন্তব্যে বিজেপি অস্বস্তিতে পড়ে যায়। মন্ত্রকের আধিকারিকরা অবশ্য কোনও মন্তব্য করেননি। কিন্তু আচমকাই এই প্রশ্ন শাসক দলের মধ্যে থেকেই ওঠায় বিরোধীরা মোদি সরকারকে চেপে ধরার বাড়তি সুযোগ পেয়ে গেল বলেই মনে করা হচ্ছে।
এদিনের বৈঠকে মহিলা নিরাপত্তা ইস্যুতে সরকারকে চেপে ধরে বিরোধীরা। নির্ভয়া তহবিলের অধিকাংশ কেন খরচ হয়নি? প্রশ্ন 
ওঠে বৈঠকে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ