Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অস্বাভাবিক মৃত্যু  

অস্বাভাবিক মৃত্যু
 
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: আখ খেত থেকে বসন্ত ওরাওঁ নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে আলতাপুর ১ গ্ৰাম পঞ্চায়েতের বামবোল গ্ৰামে। বছর ছাব্বিশের ওই যুবকের বাড়ি ওই গ্রামেই। বুধবার সকালে রাস্তার পাশে আখখেতে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই পুলিসে খবর দেন। করণদিঘি থানার পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কীভাবে এই মৃত্যু, তা জানা যায়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ