সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহের ভাবুকে এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার ওই শ্রমিকের দেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিস জানিয়েছে, মৃত শ্রমিকের নাম সুজিত মুন্ডা (৩৫)। বাড়ি ভাবুকের মহাজীবনগরে। বাড়িতে স্ত্রী সহ তিন নাবলিকা মেয়ে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুজিত কৃষক এবং শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার রাতে বাড়ির অন্য সদস্যদের সঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমোতে যান। সকালেই নিজের ঘরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের অন্য সদস্যরা। মালদহ থানার পুলিস বিষয়টি খতিয়ে দেখছে।



