সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জের জগদীশপুরের পাঁচভায়া এলাকায় জয়দেব বর্মন (৩৫) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের দাদা কৃষ্ণ বর্মন বলেন, এক বছর আগে ভাইয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিনের মধ্যেই বাপেরবাড়ি চলে যায় তার স্ত্রী। যা নিয়ে অশান্তি চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ঘরেই ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে। এদিন মৃতদেহ ময়নাতদন্ত হয় রায়গঞ্জ মেডিক্যালে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস।



