Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অস্বাভাবিক মৃত্যু  

অস্বাভাবিক মৃত্যু
 
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: রবিবার সকালে পুরাতন মালদহের মঙ্গলবাড়িতে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুশান্ত হালদার (৪২)। বাড়ি শহরের মহানন্দা কলোনি তাঁতিপাড়া এলাকায়। পেশায় মাছ বিক্রেতা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি ঋণে জর্জরিত ছিলেন। অনেকের টাকা পরিশোধ করতে পারেননি। অনেকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। এদিন সুশান্তর গলায় ফাঁস দেওয়া দেহ উদ্ধার হয়। মালদহ থানার পুলিস জানিয়েছে, কোনও অভিযোগ হয়নি। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ