Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অস্বাভাবিক মৃত্যু যুবকের, চাঞ্চল্য

অস্বাভাবিক মৃত্যু যুবকের, চাঞ্চল্য
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের মধ্য কামাখ্যাগুড়িতে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম পরিমল বর্মন (৩৩)। মঙ্গলবার সকালে বাড়িতেই তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি ফাঁড়িতে। পুলিস এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের বাবা অবনি বর্মন বলেন, সোমবার রাতে খাওয়া-দাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ি। সকালে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। ছেলের একটু মানসিক সমস্যা ছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ