Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অস্বাভাবিক মৃত্যু যুবকের, চাঞ্চল্য

অস্বাভাবিক মৃত্যু যুবকের, চাঞ্চল্য
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিস জানিয়েছে, মৃতের নাম রকি অধিকারী(১৮)। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে লিখিত  অভিযোগ জমা পড়েনি। 
Advertisement
পুলিস সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে রকির মৃতদেহ উদ্ধার করে কুমারগ্রাম থানার পুলিস। পরিবারের সদস্যদের বক্তব্য, বৃহস্পতিবার রাতে পুখুরিগ্রাম এলাকায় রকি ও তার সঙ্গীরা মিলে নদীতে মাছ মারছিল। তারপর সঙ্গীরা রকিকে কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে ঠিক কীভাবে রকির মৃত্যু হয়েছে, এই নিয়ে রহস্য দানা বাঁধছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে কুমারগ্রাম থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে। শুক্রবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়। কুমারগ্রাম থানার আইসি শমীক চট্টোপাধ্যায় শনিবার বলেন, রকির মৃত্যুর বিষয়ে এখনও লিখিত অভিযোগ জমা পড়েনি। তার শরীরে আঘাতের চিহ্ন নেই। দেহের ময়নাতদন্ত হয়েছে। লিখিত অভিযোগ পেলে ঘটনাটি খতিয়ে দেখা হবে।
সম্পর্কিত সংবাদ