Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অস্বাভাবিক মৃত্যু পড়ুয়ার, চাঞ্চল্য

অস্বাভাবিক মৃত্যু পড়ুয়ার, চাঞ্চল্য
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোলে দিদির বাড়ি ঘুরতে এসে বিষ পান করে আত্মঘাতী হল মুর্শিদাবাদের পড়ুয়া। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যালে পাঠানো হয়। সেখান থেকে শেষকৃত্যের জন্য দেহ মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত নারায়ণ মুর্মু (১৪) পঞ্চম শ্রেণিতে পড়ত। দিদির বাড়ি ঘুরতে এসে বুধবার দুপুরে বিষ পান করে সে। দ্রুত গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দিদি দুলালি মুর্মু বলেন, কেন ভাই এমন করল বুঝতে পারছি না। গাজোল থানার পুলিস জানিয়েছে, দেহ ময়নাতদন্ত করে তদন্ত চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ