Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অস্বাভাবিক মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর

অস্বাভাবিক মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: মাধ্যমিক টেস্টের আগেই বুধবার রাতে পুরাতন মালদহের ভাবুকে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মালদহ মেডিক্যালে ময়নাতদন্ত করে ওই ছাত্রের শেষকৃত্য সম্পন্ন হয়। ওই কিশোর গাজোলের একটি হাইস্কুলের পড়ুয়া ছিল। অনেকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। বুধবার রাতে ওই ছাত্রের পরিবারের সদস্যরা পাশের গ্রামে একটি অনুষ্ঠানে যান। বাড়িতে ছাত্রটি একাই ছিল। অনুষ্ঠান থেকে ফিরে এসে পরিবারের সদস্যরা দেখেন, ঘরের জানালা, দরজা বন্ধ। জানালা ভেঙে পরিবারের সদস্যরা দেখেন, ছাত্রটির দেহ ঝুলছে। সামনেই ছাত্রটির মাধ্যমিক টেস্ট ছিল। মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুতে অবাক তার পরিবারও। পুলিসের অনুমান, মানসিক অবসাদ থেকেই ছাত্রটি আত্মঘাতী হয়েছে। মালদহ থানা জানিয়েছে, মৃতের পরিবার এখনও কোনও অভিযোগ করেনি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ