Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অস্বাভাবিক মৃত্যু কুমারগ্রামে, চাঞ্চল্য

অস্বাভাবিক মৃত্যু কুমারগ্রামে, চাঞ্চল্য
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুমারগ্রাম ব্লকের প্রত্যন্ত ধনতলিটাপু এলাকায়। সোমবার দেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায় কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিস। পুলিস জানিয়েছে, মৃতের নাম নুসেন বর্মন (২৪)। রবিবার সন্ধ্যায় বাড়িতে নুসেনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। রাতে পুলিস তাঁর দেহ উদ্ধার করে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ