Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অস্বাভাবিক মৃত্যু দুই যুবকের

অস্বাভাবিক মৃত্যু দুই যুবকের
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলেঘাটা ও কড়েয়া থানা এলাকায় দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ন’টা নাগাদ কড়েয়া থানার বন্ডেল রোডের বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম অঙ্কিত সাউ (২৪)। তিনি পেশায় ছিলেন অ্যাপ নির্ভর ডেলিভারি বয়। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। প্রাথমিক তদন্তে পুলিস জেনেছে, প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরই অবসাদে ভুগছিলেন যুবক। তার জেরেই আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিসের। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অন্যদিকে, বেলেঘাটা থানা এলাকায় ১৮ বছরের এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম সমীর সাউ ওরফে পাপাই (১৮)। তাঁকে এন আর এস মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, আত্মহত্যা করেছেন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ওই যুবক।
Advertisement
সম্পর্কিত সংবাদ