সংবাদদাতা, নকশালবাড়ি: মঙ্গলবার নকশালবাড়ির হাতিঘিষাতে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃত ছাত্রীর নাম মণিকা রাই (১৯)। বাড়ি ওই এলাকাতেই। এদিন সকালে বাড়িতে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরে তাঁকে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছাত্রীর বাবা সুভাষ রাই কর্মসূত্রে সিকিমে থাকেন। এখানে মা শোভা ও বড় দিদি সুমিত্রার সঙ্গে থাকতেন মণিকা। সে শিবমন্দিরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণিতে পাঠরত ছিল। এদিন থেকেই স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হয়। তবে কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে নকশালবাড়ি থানার পুলিস।



