সংবাদদাতা, চাঁচল: বাড়ির পিছনে পুকুর পাড়ে আমগাছে বাঁধা দোলনায় ঝুলতে গিয়ে গলায় দড়ি পেঁচিয়ে মৃত্যু হল এক বালকের। চাঁচল থানার শীতলপুর এলাকার ঘটনা। বছর দশের এই বালক স্থানীয় একটি প্রাথমিক স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত। চাঁচল থানার এক আধিকারিক বলেন, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। রবিবার রাতে মৃত বালকের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।



