নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: নানা কারণে সাংসারিক কলহ লেগেই থাকত। আর এর জেরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করণদিঘির দোমহনা গ্রাম পঞ্চায়েতের মাদারগাছি এলাকার বাসিন্দা ভরত সিংয়ের(৩৫)। ঘটনাটি ঘটে শনিবার রাতে। মৃতের বাবা রায়গঞ্জ মেডিক্যাল কলেজ চত্বরে দাঁড়িয়ে জানান, তিন ছেলের মধ্যে ভরত বড়। ও প্যান্ডেলের কাজ করত। সম্প্রতি ও নেশায় ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়েছিল। হাতে টাকা পড়লেই মদ খেয়ে বাড়ি ফিরত। অহেতুক বউমার সঙ্গে ঝগড়া করত। মারধর করত। সোমবার রাতেও অশান্তি করে। তার ঘণ্টাখানেক বাদে ঘর থেকে ভরতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।



