Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অস্বাভাবিক মৃত্যু

অস্বাভাবিক মৃত্যু
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: সোমবার এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শীতলকুচি ব্লকের লালবাজার পঞ্চায়েতের বড়মরিচা কামারশালে। পুলিস জানিয়েছে, মৃতের নাম পজিরউদ্দিন মিয়াঁ (৫৬)। তাঁর বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। জানা গিয়েছে, বড়মরিচা কামারশাল এলাকার সফিকুল মিয়াঁর কাঠের দোকানে কাজ করতেন তিনি। এদিন সফিকুল মিয়াঁর বাড়ি থেকে ওই প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শীতলকুচি থানার পুলিস দেহটি উদ্ধার করে নিয়ে আসে। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো বলেন, মৃত্যুর কারণ খতিয়ে দেখার পর ঘটনার তদন্ত শুরু করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ