সংবাদদাতা, ইটাহার: বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল ইটাহারের হাঁসুয়া গ্রামে। মৃতার নাম মৌসুমী সরকার (৩৩)। নিজের ঘর থেকে বধূটির দেহ উদ্ধার করে পুলিস। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মৌসুমী মানসিক অবসাদে ভুগছিলেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।



