Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অস্বাভাবিক মৃত্যু

অস্বাভাবিক মৃত্যু
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় তিনটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। দেওয়ানদিঘি থানার ভিটা গ্রামে শুভাশিস কোনার(৩৩) নামে একজনের অস্বাভাবিক মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে ঘরে সিলিং ফ্যান থেকে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
Advertisement
গলসিতে একটি রাইস মিল থেকে কর্মীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম দশরথ বাস্কে(৩৮)। তাঁর বাড়ি পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকায়। বুধবার রাইস মিলের কর্মীরা ঘরে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। কাটোয়া থানার কোশিগ্রামে কীটনাশক খেয়ে এক প্রৌঢ়া আত্মঘাতী হয়েছেন। মৃতার নাম কল্পনা পণ্ডিত(৫০)। বুধবার সকালে বাড়িতেই তিনি কীটনাশক খান। 
সম্পর্কিত সংবাদ