সংবাদদাতা, পতিরাম: দু’দিনের জ্বরে ভোগার পর মৃত্যু হল এক নাবালকের। পুলিস সূত্রে খবর, মৃতের নাম কৃষ্ণ চৌধুরী (১২)। বাড়ি বালুরঘাটের কালিকাপুর গ্রামে। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে কয়েকবার বমি হওয়ার পর বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাবালকের।



