সংবাদদাতা, মানিকচক: মানিকচকের কালিন্দি দামোদরপুর গ্রামে সুমিত্রা ঘোষ (৫৫) নামে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। নিজের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধার করে মানিকচক থানার পুলিস ময়নাতদন্তে পাঠায়। মৃতের স্বামী লক্ষণ ঘোষ বলেন, কিছুদিন আগেই সুমিত্রার অপারেশন হয়েছে। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগত সে।



