Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অস্বাভাবিক মৃত্যু

অস্বাভাবিক মৃত্যু
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: শনিবার সন্ধ্যায় বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম নুর আলম মণ্ডল(২৪)। বাড়ি মন্তেশ্বর থানার রাইগ্রামে। রবিবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়না তদন্ত হয়।
Advertisement
মৃতার কাকা আমজাদ মণ্ডল বলেন, ভাইপো নাদনঘাট এলাকায় একটি সিটি গোল্ড কারখানায় কাজ করত। বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল। শনিবার বিকেলে বাড়িতে কেউ ছিল না। সন্ধ্যায় ওর মা ও স্ত্রী বাড়ি ফিরে দেখে রান্না ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। আমরা বুঝতে পারছি না কেন এমন করল।
সম্পর্কিত সংবাদ